২৭/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩১ বছর শিক্ষার আলো বিলানোর পর ‘৩১ মালায়’ ভালোবাসার বিদায়

দীর্ঘ ৩১ বছর শিক্ষকতার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে অবসরে গেলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন। গত ১১ নভেম্বর ছিল তাঁর শেষ কর্মদিবস। তিন দশকের বেশি সময় শ্রেণিকক্ষে, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে যাওয়া এই শিক্ষককে বিদায় জানাতে বুধবার কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রফেসর মো. এহসানুক হকসহ কলেজের শিক্ষক ও স্টাফরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা দেন। তার সম্মানে ‘৩১ মালা’ পরিয়ে দেওয়া হয়—যা প্রতীকীভাবে তাঁর ৩১ বছরের শিক্ষাসেবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।

সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সদালাপী ও দায়িত্বশীল একজন শিক্ষক। শিক্ষার্থীদের নিকট তিনি শুধু শিক্ষকই নন, বরং পরামর্শদাতা ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “৩১ বছরের দীর্ঘ সময়ে তিনি যে দায়িত্বশীলতা ও আন্তরিকতা দেখিয়েছেন—তা আমাদের সবার কাছে উদাহরণ হয়ে থাকবে।”

সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন বলেন, “এই মহৎ পেশায় জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি এই কলেজে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা, সহযোগিতা ও সম্মান আমাকে আজীবন স্মরণীয় করে রাখবে। আমি আখাউড়াবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞ।”

উপস্থিত সবাই তার অবসর-উত্তর জীবনের জন্য সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করেন।

উল্লেখ্য মো. ফারুক হোসেন ১৯৯৫ সালের ১৯ মে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে যোগদান করেন।

পড়ুন- ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ারদের নিয়ে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

দেখুন- কড়াইল বস্তির আ\গু\ন নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন