বৃষ্টির পর খেলা শুরু হবে। ম্যাচ হবে ৩২ ওভারে। বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান। বৃষ্টির আগে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। অর্থাৎ এখন ১৫৩ বলে করবে হবে আরও ২১৬ রান, হাতে ৭ উইকেট।
এদিকে, টস জিতে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারী পাকিস্তান। দলের পক্ষে ৪৬ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন মাজ সাদাকাত। এছাড়া সালমান আলী আঘা ৬৪ ও মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করেন।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর একটি করে উইকেট নেন তিনজন বোলার।
বিজ্ঞাপন


