মানুষ শখের বশে কত কিছুই না করে তবে সেই শখ যদি হয় ব্যতিক্রম, তাহলে তা শুধু কৌতূহলই নয় চমকও তৈরি করে। দিনাজপুরের ফুলবাড়ীর অরুণ কুমার সরকার এমনই এক ব্যতিক্রমী শখের অধিকারী। গত ৩৩ বছর ধরে তিনি বাঁ হাতের নখ কাটেননি।
অরুণ কুমার সরকারের বয়স ৪০ বছর। তাঁর বাঁ হাতের নখ গুলোই যেন হয়ে উঠেছে তাঁর পরিচয়ের প্রতীক। ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। একদিন স্কুলে শিক্ষক নখ কাটার নির্দেশ দিলে কৌতূহলবশত আর নখ কাটেননি। এরপর শুরু হয় দীর্ঘ যাত্রা এক ধরনের ভালোবাসা আর সাধনার।
বর্তমানে তাঁর বাঁ হাতের নখগুলোর দৈর্ঘ্য এমন:
অনামিকা: ১৫ ইঞ্চি
কনিষ্ঠা: ১৩ ইঞ্চি
মধ্যমা: ১১ ইঞ্চি
তর্জনী: ২ ইঞ্চি
বৃদ্ধা আঙ্গুলের নখের দৈর্ঘ্য দেড় ইঞ্চি।
অরুণ দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি “কান্না ডিজিটাল ফটো স্টুডিও” নামে একটি দোকান চালান।মপ্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে তাঁর নখ দেখতে, কেউ কেউ ছবি তুলে নিয়ে যান স্মৃতি হিসেবে।
শখের বশে শুরু, আর তাতেই হয়ে উঠেছেন ব্যতিক্রমী এক ব্যক্তি। অরুণ কুমার সরকার যেন নিজেই এক জীবন্ত প্রদর্শনী। আর তাঁর নখ হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
পড়ুন: দিনাজপুরে শহীদ সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এস/


