বিজ্ঞাপন

৩৫ বনাম ১৩: যে সমীকরণে নির্ধারিত হবে সংরক্ষিত ৫০ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ভোট শেষ হওয়ার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু সংরক্ষিত ৫০টি নারী আসন। সংসদের ৩০০ আসনে জয়ী দলগুলোর আসন সংখ্যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় সংরক্ষিত নারী এমপিদের ভাগ্য। বর্তমানে সংসদে দলগুলোর অবস্থানের আনুপাতিক হারে এই ৫০টি আসন বণ্টন করা হবে।

সংসদের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী, এবার প্রধান বিরোধী জোটের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীনরা। তিন আসনের সদস্য চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়ায় ৩৫ বনাম ১৩ আসনের এই হিসাব, আর নারী আসনের ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ২৯৭টি আসনের দলীয় ও স্বতন্ত্র এমপিরা শপথ নেয়ার পর থেকে কোন দল কতগুলো আসন পাবে, সেটি নিয়ে নানা হিসাব নিকাশ চলছে। নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। দলটি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। এর বাইরে বিএনপি জোটের শরিক দল গণঅধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলন একটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি একটি আসনে জয় পায়।

সেই হিসেবে বিএনপি জোট এই ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসনে জয় পেয়েছে। আইন অনুযায়ী আসন সংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হবে এবারও।

প্রতি ছয়টি আসনের জন্য একটি করে সংরক্ষিত নারী আসন নির্ধারিত থাকায় অন্তত ৩৫টি সংরক্ষিত আসন পাবে বিএনপি জোট। বাকি তিনটি আসনের ভোট ও ফলাফল চূড়ান্ত হলে বাড়তি আরো একটি আসন পেতে পারে। এর বিপরীতে জামায়াতে ইসলামীও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। দলটি এককভাবে ৬৮টি আসন, এনসিপি ছয়টি, বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। সেই হিসাবে জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসনের বিপরীতে ১২ থেকে ১৩টি আসন পেতে পারে।

এই নির্বাচনে এককভাবে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা একত্রে জোটবদ্ধ হলে তারা অন্তত একটি আসন পেতে পারেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। আর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে। সে হিসেবে সংসদের ২৯৭টি আসনের বিপরীতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন