বিজ্ঞাপন

৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল : রাকিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধের প্রেক্ষিতে ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সভাপতি বলেন, ৩ আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ৪০টি সুপারিশের মধ্যে ৩-৪টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ আগস্ট একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন