বিজ্ঞাপন

৩ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে সোমবার ভোর ৫ টা ১০ মিনিট থেকে সকাল ৮ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকার পর সেটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার ভোর ৫ টা ১০ মিনিট থেকে সকাল ৮ টা পর্যন্ত ফেরী বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ. সালাহউদ্দিন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র থেকে জানা যায়- সোমবার ভোর ৫টা ১০ মিনিট থেকে নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে ফেরী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।নদীর মধ্যে থাকা ফেরীতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।পরে সোমবার সকাল ৮ টার দিকে ঘন কুযাশার পরিমাণ কেটে গেলে ফেরী চলাচল স্বাভাবিক করা হয়।ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রী ও দূরপাল্লার পরিবহন শ্রমিকরা।

পড়ুন- রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেখুন- এবার শব্দের চেয়েও দ্রুতগতির মি/সা/ই/ল নিয়ে প্রস্তুত ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন