জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্বে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বিজ্ঞাপন


