১০/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৪ দফা দাবীতে দিনাজপুরে সরকারী মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

৪ দফা দাবীতে দিনাজপুরে সরকারী মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’র গেজেট দ্রুত সময়ে প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান করা এবং ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২ হতে ৩টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা-এই ৪ দফা দাবীতে সারাদেশের ন্যায় দিনাজপুরেও সরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।

কর্মবিরতির কারনে দিনাজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ স্থগিত করা হয়েছে।

দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, মেহেদী হাসান সহ আন্দোলনকারী শিক্ষকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পদোন্নতি ও অন্যান্য ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নিজেদের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্যই এই কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হয়েছি। আজ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের দাবী না মানলে মানলে তাদের কর্ম বিরতির আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষকেরা।

পড়ুন- গ্যাস লাইন সংস্কারের দাবিতে রূপালি আবাসিক এলাকায় মানববন্ধন

দেখুন- সেন্টমার্টিনগামী পর্যটকদের উপচে পড়া ভিড় |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন