22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৪৩তম বিসিএসের চার এএসপি চাকরি থেকে অপসারিত, প্রজ্ঞাপন জারি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারিত চার এএসপি হলেন- শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরাসরি তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এছাড়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন