বিজ্ঞাপন

বড় অভিযোগে গ্রেপ্তার ওয়ার্নার, পিএসএলে অনিশ্চয়তা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। এরপর তাকে গ্রেপ্তার সিডনির মারৌব্রা পুলিশ স্টেশনে নেয়া হয় এবং আগামী মাসে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিডনির মারৌব্রা এলাকায় নিউ সাউথ ওয়েলস পুলিশের একটি র‌্যান্ডম ‘ব্রেথ টেস্টের’ সময় ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে থামানো হয়।

জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই তিনি তার গাড়ি থামিয়ে পার্ক করার চেষ্টা করেন। এতে সন্দেহ হওয়ায় পুলিশ সদস্যরা গাড়িটির কাছে গিয়ে চালককে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অনুমোদিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া যায়।

পরে থানায় নিয়ে গিয়ে পুনরায় পরীক্ষা করলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ ধরা পড়ে, যা অস্ট্রেলিয়ার আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মারৌব্রার মালাবার রোডে স্থির ব্রেথ টেস্ট পরিচালনা করা হচ্ছিল। একটি ভ্যান পরীক্ষাস্থলের আগে থেমে যায়, যা দেখে কর্মকর্তারা গাড়িটির কাছে যান এবং চালককে পরীক্ষা করেন। পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়।’

পুলিশ জানায়, তাকে ‘মিডল-রেঞ্জ পিসিএ’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আগামী ৭ মে, ২০২৬ তারিখে তাকে ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হতে হবে।


এই ঘটনার কারণে পিএসএলে করাচি কিংসের হয়ে ওয়ার্নারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি দলের অধিনায়ক এবং পারিবারিক কারণে টুর্নামেন্ট থেকে সাময়িক ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।

বর্তমানে তিন ম্যাচে টানা জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে করাচি কিংস। ওয়ার্নার এখন পর্যন্ত ৯৩ রান করেছেন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক রয়েছে। আগামী ৯ এপ্রিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ খেলবে করাচি কিংস।

পড়ুন- ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, নতুন সভাপতি তামিম

দেখুন- দেশে পেট্রোল-অকটেন-ডিজেলের মজুত কত, জানালেন জ্বালানিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন