২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৪৭তম বিসিএস: সময় পেছানোর দাবিতে শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) ৩টার পর থেকে তারা সেখানে অবস্থান শুরু করেন। পরীক্ষার্থীদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক।

তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

এ সময় মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন পরীক্ষার্থীরা।

পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন