১১/০২/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (২৭ জুলাই) পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (১ম পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায় সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে ১০ আগস্ট পর্যন্ত চলবে ভাইভা।  

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।

ভাইভার তারিখ ও সময় জানতে ক্লিক করুন

বিজ্ঞাপন

পড়ুন : ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসির বিশেষ নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন