বিজ্ঞাপন

৪ দফা দাবি নিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিল চিকিৎসকরা

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর নেতারা। আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি শেষে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ শেষে তদন্ত কমিটি চিকিৎসকদের জানায়, ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের চিহ্নিত করে নাম পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসা কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই রাতেই বৈঠক শেষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হাম ও হাম-উপসর্গে দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন