বিজ্ঞাপন

৪ বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চারটি মূল বিষয়ের ভিত্তিতে বিদেশিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে। এর মধ্যে রয়েছে— পারস্পরিক সম্মানবোধ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টতা, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার শর্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিএনপি উচ্চাকাঙ্ক্ষী দল, কারণ উচ্চাকাঙ্ক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমরা এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব পেলে ডে-ওয়ান থেকেই কাজ শুরু করবে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল (PayPal) উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। তিনি গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতো তিনিও গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।

তিনি আরও যোগ করেন, যখন কোনো দল সংস্কারের কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছে— যা গণতন্ত্র ও সংস্কারের প্রতি দলের অঙ্গীকারের প্রতিফলন।

পড়ুন: প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন