বিজ্ঞাপন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত, মানতে হবে যেসব নির্দেশনা

৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১৫ মার্চ) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

পিএসসি আরও জানায়, পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করা হবে। একইসঙ্গে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির পর পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে।

পরীক্ষার্থীদের সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ২০ পদে নিয়োগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন