১৮/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫৭৫ কোটি টাকা আত্মসাৎ : বসুন্ধরার চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৫৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ছেলে সাফিয়াত সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এতথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

এজাহারে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা লঙ্ঘন করে পর্যাপ্ত জামানত ও নথিপত্র ছাড়াই এই ঋণ দেয়া হয় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডকে। ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ও ৭৫০ কোটি টাকার নন ফান্ডেডসহ মোট মিলিয়ে ১৩২৫ কোটি টাকা ঋণ দেয়া হয়। তবে বিতরণ করা ফান্ডেড ৫৭৫ কোটি টাকা ঋণের টাকা আত্মসাত করে বসুন্ধরা গ্রুপ।

এ ঘটনায় দুদক বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও ন্যাশনাল গ্রুপের সবমিলিয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার, রিজার্ভ বেড়ে ৩,৪৫৩ কোটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন