32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫ দিনের রিমান্ডে সাংবাদিক শওকত মাহমুদ

রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হওয়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেফতারের পর একই মামলায় গত রোববার শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়। ওইদিন বিকেলে মালিবাগ থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের পরদিন সোমবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ৬ দিন ও তার স্বামী ৩ দিনের রিমান্ডে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন