০১/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫ বন্ধুর একরাতের অ্যাডভেঞ্চার, আসছে Bongo-তে!

Bongo-এর নতুন অরিজিনাল নাটক, Five Go Wild, একটিই প্রশ্ন সামনে নিয়ে আসে: এক রাতের পার্টি কতটা বড় বিপদ ডেকে আনতে পারে?

বন্ধুর ব্যাচেলর পার্টি শেষে পরদিন সকালে তাদের ঘুম ভাঙে এক ভাঙাচোরা, লন্ডভন্ড রিসোর্ট রুমে। চারপাশের এই অবস্থা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সেই মুহূর্ত থেকেই তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যাচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে।

রাহাত কবিরের পরিচালনায় এবং পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার এবং আনভি রনিওর মতো প্রতিভাবান শিল্পীদের অভিনয়ে Five Go Wild হলো কমেডি এবং সাসপেন্সের এক টানটান মিশ্রণ। তারা কি পারবে নিজেদের তৈরি করা এই রহস্যের জট সময় থাকতে খুলতে?

দেখুন কী ঘটেছিল সেই রাতে। Five Go Wild আসছে এই শনিবার, ২ আগস্ট শুধুমাত্র Bongo-তে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন