19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন।

অন্য ৫ আইনজীবী হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ৬ প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

পড়ুন: রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায় ঘোষণা থেকে সরে এলেন ট্রাইব্যুনাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন