২৫/০২/২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৭ দিনে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান।

তার সাত দফা দাবির মধ্যে রয়েছে-
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে; বাংলাদেশ ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে “সন্ত্রাসী সংগঠন” ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; যমুনা সেতুকে “শহিদ আবু সাইদের” নামে নামকরণ করতে হবে, যাতে মানুষ সেখান দিয়ে পাড় হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পায়; ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখ্যে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে; এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না; বঙ্গবন্ধু এভিনিউকে “শহিদ আবরারের” নামে নামকরণ করতে হবে, কারণ শহিদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহিদ; আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করতে হবে।

মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, “স্বাধীন বাংলাদেশে আসার পর যে ৫ দিন আমি কারাগারে ছিলাম। আমার জন্য যে পরিমাণ ভালোবাসা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকে মানুষ দেখিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এর যোগ্য নই। আমি বিশিষ্ট ব্যক্তি নই, রাজনৈতিক ব্যক্তি নই। এ রকম কোনো আকাঙ্ক্ষা ও আমার নাই। আমি এ দেশের আমজনতার বর্ষীয়ান একজন প্রতিনিধি মাত্র।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন