২৫/০২/২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৭ দিনে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী

ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ার প্রবণতা সাধারণত ঈদের আগেই দেখা যায়। এবার ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে গত সাত দিনে ১ কোটি ৭ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন, তবে বিপরীতে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

বিজ্ঞাপন

আজ শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে মোট ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন, আর একই সময়ে ঢাকায় এসেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিম ব্যবহারকারী।

সবচেয়ে বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন ৩০ মার্চ। ওই দিন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেন, আর ঢাকায় এসেছেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ সিম ব্যবহারকারী। অন্যদিকে, ৩ এপ্রিল সবচেয়ে বেশি সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন, ওই দিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিম ব্যবহারকারী, তবে একই দিনে ঢাকা ছেড়েছেন মাত্র ৮ লাখের মতো সিম ব্যবহারকারী।

অপারেটরভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকদের বড় একটি অংশই ঢাকা ছাড়তে দেখা গেছে। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত গ্রামীণফোনের ৬৩ লাখ ৭৫ হাজারেরও বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

তবে এখানে উল্লেখযোগ্য যে, একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন, তাই এই সংখ্যা প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া, শিশুসহ অনেকেই ঢাকা ছেড়েছেন যারা সিম ব্যবহার করেন না, বা তাদের নামে সিম নিবন্ধন নেই।

এনএ/

দেখুন: ঈদের আগেই ঢাকা ফাঁকা, সড়কে নেই যানবাহনের চাপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন