১০/০২/২০২৬, ২২:৪১ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ আজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ও বিকেল—দুই পর্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইসির চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বে ৪১টি—মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা হবে।

আশাদুল হক আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

পড়ুন: গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ১ লাখ মানুষ: জার্মান গবেষণা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন