১৬/০২/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০২/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৮৭ উপজেলার ৭৬ টিতেই আওয়ামী লীগ নেতারা জয়ী

তৃতীয় ধাপে ৮৭ উপজেলার নির্বাচনে, ৭৬টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জিতেছেন ১ জন। বাকিগুলোতে নির্বাচিত স্বতন্ত্র, জাপা, জাসদ ও জেএসএসের প্রার্থী। নির্বাচন কমিশন বলছে, ভোট পড়েছে ৩৮ শতাংশ।

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারা দেশে ৮৭ উপজেলায় ভোট হয়েছে। ১৬টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেয়া হয়। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও দেখা গেছে বিভিন্ন স্থানে।

গতরাতেই জানা যায় বেসরকারি ফলাফল। তাতে দেখা যায়, ৮৭টি উপজেলার ৭৬টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নির্বাচিত হয়েছেন ১ জন। এছাড়া আছেন জাতীয় পার্টির ৩, জাসদের ১ এবং জেএসএসের ১ জন। বাকি জয়ীরা স্বতন্ত্র হিসেবেই পরিচিত।

নির্বাচন কমিশন বলছে, তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ। ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে, গতকাল দাবি করেন সিইসি।

এবারের উপজেলা নির্বাচনের সব ধাপেই দেখা গেছে ভোটার খরা। ইসি মনে করছে, বিএনপি ভোট বর্জন করায়, এমন পরিস্থিতি। এবার ভোটগ্রহণ হচ্ছে চার ধাপে। সবশেষ ধাপের ভোট হবে আগামী ৫ জুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন