33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ, হবে আরব আমিরাতে

অবশেষে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানা গেল। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সফল বৈঠকের পর কেটে গিয়েছিল অনিশ্চয়তা। এরপর ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ হতে পারে আসন্ন এশিয়া কাপের সূচি। এবার এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই জানালেন এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সূচি। ম্যাচগুলো হবে আরব আমিরাতের বিভিন্ন স্টেডিয়ামে।

আগামী ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর নিজেই দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি।

ঢাকায় এসিসির এই বৈঠকের পরই কেটে গেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে সব শঙ্কা। বৈঠকের পরই অবশ্য বোঝা গিয়েছিল যে, টুর্নামেন্টের সূচি প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র। ক্রিকবাজের খবর, সম্ভবত শনিবার (২৬ জুলাই) অথবা দেরিতে হলে সোমবারের মধ্যেই প্রকাশিত হতে পারে এশিয়া কাপের সূচি।

এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট ৮ দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। পুরো টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১৯টি, এবং ফাইনাল ম্যাচ হবে সেপ্টেম্বরের শেষ রোববার। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

তবে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় অন্তত তিনটি মহারণ দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হওয়ার পর সুপার ফোরে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। এবং কি ফাইনালেও যদি মুখোমুখি হয়, তাহলে একই টুর্নামেন্টে তিনবার একে অপরের বিপক্ষে মাঠে নামবে তারা।

বিজ্ঞাপন

পড়ুন : এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন