বিজ্ঞাপন

আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ইচ্ছার মুল্য নেই: শিবির নেতা আজাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন, আমাদেরকে পড়াশুনা চাপিয়ে দেওয়া হয়। আপনি যদি ম্যাথ ভালো জানেন এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষককে বলেন আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করতে চাই তখন শিক্ষক আপনাকে পাগল বলবে। আপনি ভালো কবিতা লিখেন তারপরেও বাংলায় ভর্তি হতে পারবেন না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ইচ্ছার কোন মুল্য নেই। আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, একটি সাবজেক্টে পাশ করবেন আপনাকে সেই সাবজেক্টেই পড়াশোনা করতে হবে। এমনটাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা।

বিজ্ঞাপন

শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মহানগরের পিটিআই অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষা ব্যবস্থা নিয়ে ৩০দফা প্রস্তাবনা প্রস্তুত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার শিবিরের দেয়া ৩০ দফা প্রস্তাবনা মানলে দেশ আগামী দশ থেকে পনেরো বছরে উন্নতির শিখরে পৌঁছাবে।

তিনি আরও বলেন, “আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সেই ব্রিটিশ আমলের ব্যবস্থাপনায় চলছে অথচ পৃথিবীর বিভিন্ন দেশ ব্রিটিশ আমলের সেই শিক্ষা ব্যবস্থা ছুড়ে ফেলে দেয়ার কারণে উন্নতির শিখরে পৌঁছেছে। এজন্য ছাত্রশিবির অন্তর্বর্তীকালীন সরকারকে ৩০ দফা প্রস্তাবনা দেয়ার ব্যবস্থা করেছে। এই ৩০ দফা যদি মানা হয় তাহলে আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশের অবস্থা দ্রুত উন্নত হবে ইনশাআল্লাহ। “

ছাত্রশিবিরর গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সভাপতি ইয়াছিন আরাফাত।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমির, গাজীপুর ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব গাজীপুর ১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহ আলম বকশি, গাজীপুর মহানগরের নায়েবে আমির ও গাজীপুর ৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খাইরুল হাসান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভিপি ইকবাল কবির, গাজীপুর জেলার সাবেক সভাপতি ফরহাদ হোসাইনসহ গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে তিন শতাধিক জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এ্যাটর্নী জেনারেল

দেখুন: সাগরে লঘুচাপ: আরও তিন চার দিন বৃষ্টির আভাস

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন