বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হেরেও মূল পর্বে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হেরেও মূল পর্বে বাংলাদেশ। বাছাইয়ে সেরা তিন রানার্সআপ মূল পর্বে খেলতে পারবে।

বিজ্ঞাপন

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচ ড্র করতে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই সমীকরণ ঠিক থাকল না। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে গেল বাংলাদেশ।

রোববার (১০ আগস্ট) ৬-১ ব্যবধানের হারে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। হ্যাটট্রিক করেন চো হায়েইয়াং। জোড়া গোল করেন লি হায়েউন আর একটি গোল করেন জিন হায়েরিন। লাল সবুজদের হয়ে একমাত্র গোলটি করেন শ্রী মতি তৃষ্ণা রানী।

শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও এখনো মূলপর্বে খেলার সুযোগ নষ্ট হয়নি বাংলাদেশের।

নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামের সেই লক্ষ্যে শুরুতেই কোরিয়ার জালে বল জড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের বয়স যখন ১৫ মিনিট, তখনই কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা।

তবে এই লিড ৫ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান লি হাইউন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

আজকের ম্যাচে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেটি হলে সরাসরি মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেবে আফঈদারা।

সেক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী কোরিয়ার পয়েন্টও হবে সমান ৭। তবে গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই থাকবে শীর্ষে।

গ্রুপের রানার্স-আপ হলেও মূল পর্বে খেলার সুযোগ থাকবে কোরিয়ার। সেক্ষেত্রে বাছাইপর্বে অংশ নেওয়া ৮টি গ্রুপের সবগুলো রানার্স-আপ দল নিয়ে আরেকটি কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় সেরা তিনটি দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে।

পড়ুন : বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় ফিফার প্রশংসা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন