ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে নির্মাণে ত্রুটি পেলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে শহরের কোর্ট রোড এলাকায় জেলা মডেল মসজিদ পরিদর্শনে যান উপদেষ্টা। তিনি মসজিদের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। তিনি মসজিদের মেঝেতে অগণিত ভাঙ্গা মার্বেল পাথর দেখতে পান। এসময় উপস্থিত মসজিদের মুসল্লীরা অভিযোগ করে করেন, বৃষ্টি হলে মসজিদের দুতলার সামনের অংশে পানি জমে যায়।
জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ধর্ম উপদেষ্টা।
এসময় তিনি বলেন, ১৫ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। এর কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার এগুলো ঠিক করে দেবে। এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোণায়-কোণায় পৌঁছে যাবে।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনও আসেনি। ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি আছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে।
এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
দেখুন: গৃহবধূর চুল কেটে দিয়ে কী আনন্দ পেলেন শ্বশুর বাড়ির লোকজন
ইম/


