১৪/০২/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

চাঁদপুর সিটি কলেজের স্বীকৃতি স্থগিত করে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এর ফলে এ বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ অধ্যয়নরত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বোর্ড অনুমোদিত যে কোনো স্কুল এন্ড কলেজে অথবা কলেজে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো.নুরুন্নবী আলম স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

ওই পত্রে বলা হয়, কলেজ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক আরোপিত শর্তাবলী অনুসারে নিজস্ব জমিতে কলেজটি স্থানান্তর না-হওয়া, এনটিআরসিএ সনদবিহীন শিক্ষক দ্বারা পাঠদান, অসন্তোষজনক ফলাফল, কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকা এবং স্থায়ী ভবনের বিপুল পরিমাণ ভাড়া বকেয়া থাকায় ভবন মালিক কর্তৃক প্রতিষ্ঠান তালাবদ্ধ রাখার বিষয়সমূহ বিবেচনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বন্ধ রাখাসহ যেসব শিক্ষার্থী বর্তমানে ভর্তি রয়েছে সেসব শিক্ষার্থীকে কাছাকাছি অন্য কলেজে স্থানান্তরের বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর অনুচ্ছেদ ১১.০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হলো। সেই সাথে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বোর্ড অনুমোদিত যে কোনো স্কুল এন্ড কলেজ/কলেজে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

জানা যায়,শহরের ওয়ারলেস এলাকায় ২০১১ সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন মো.সহিদুল ইসলাম। ২০১৫ সালে কলেজটরে পরিচালনা পরিষদের সভাপতি হন আওয়ামী লীগ কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী। ২০২৪ সালে কলেজটি এমপিও ভুক্ত করা হয়। ওই বছরের ১৮ আগস্ট ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সহিদুল ইসলামকে বর্তমান অধ্যক্ষ মোজাহারুল ইসলামসহ কতিপয় কর্মকর্তা কর্মচারী মিলে জোরপূর্বক স্ট্যাম্পে সই নিয়ে পদত্যাগ করান। এসব কারণে সহিদুল ইসলাম কুমিল্লা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তীতে বোর্ড তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা নেন।

পড়ুন: গাইবান্ধায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

দেখুন: মাদকের ঝুঁকি: কোন পথে প্রতিকার – ০১ | স

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন