26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই,হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)’র মহাপরিচালক প্রফেসর ড. মো. জুলফিকার হায়দার বলেছেন, সহপাঠীদের দ্বারা সাইবার বুলিং এর শিকার হয়ে শিক্ষার্থীরা যেমন স্কুল-কলেজে যেতে চায় না ঠিক তেমনিভাবে প্রাপ্ত বয়স্করাও যদি কর্মস্থলে তাদের সহকর্মীদের দ্বারা বুলিং এর শিকার হন তাদেরও কাজের প্রতি অনীহা চলে আসে। বেশির ভাগ ক্ষেত্রে শিশু ও নারীরা বুলিংয়ের শিকার হয়ে থাকেন। ফলে ভুক্তভোগীদের পাশাপাশি অভিভাবক ও কাছের মানুষেরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। বুলিং প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট-২০২৫) দিনাজপুর হলিল্যান্ড কলেজের অ্যান্টিবুলিং ক্লাব এর আয়োজনে নির্যাতন-বিরোধী শিক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)’র মহাপরিচালক প্রফেসর ড. মো. জুলফিকার হায়দার এ কথা বলেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে অনেক সময়েই আমরা আক্রমণাত্মক মন্তব্য দেখে থাকি। এগুলো এক ধরণের সাইবার বুলিং। অনেক সময়েই কোনো কাছের বন্ধুর ছবিতে বা পোস্টে তার কোনো ব্যক্তিগত ও স্পর্শকাতর ঘটনা ইত্যাদি পোস্ট করে বন্ধুটিকে বিব্রত করে ফেলা হয়। এটিও এক ধরণের সাইবার বুলিং। আমরাও নিজের অজান্তেই অনেক সময়ে ঠাট্টার ছলে বুলিং এর সাথে জড়িয়ে পড়ি। এজন্য বুলিং প্রতিরোধ ও বুলিং সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বাবা-মা, শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রালয়ের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)’র উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রওশন আলম, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)’র টিচার ট্রেইনার শাহ্ মো. আব্দুল মাবুদ, হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর মহা: আব্দুর রউফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মুনতাহা এঞ্জেল। অনুষ্ঠানে দিনাজপুর হলিল্যান্ড কলেজের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন হলি ল্যান্ড কলেজের অ্যান্টিবুলিং ক্লাবের সদস্য সচিব আব্দুল ওয়াহাব তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যান্টিবুলিং ক্লাবের সদস্য ফয়সাল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পড়ুন: চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

দেখুন: প্রচারিত সংবাদের প্রতিবাদ করলেন তুষার মোহন সাধু খাঁ, এদিকে ফিরোজ আলম জানালেন নতুন তথ্য!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন