২১/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটির কাউখালী উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি উচাইলা মার্মা জেলার কাউখালী উপজেলার বড়তলী পাড়ার চাই থোয়াই অং মার্মার ছেলে। ২০০১ সালের এ হত্যাকাণ্ডের ঘটনার দুই যুগ পর আসামি সাজা পেলেও বর্তমানে পলাতক রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২ জুলাই দুপুর (সোমবার) সাড়ে ১২টার দিকে আসামি উচাইলা মার্মা তার স্ত্রী নাইচাইউ মারমাকে ধারালো দা দিয়ে গলার বাম পাশে কুপিয়ে কন্ঠনালী জখম করে হত্যা করে। ঘটনার দিনই নিহত নাইচাইউ মারমার ভাই উষা থোয়াই মারমা হত্যা মামলা দায়ের করেন।

আসামি উচাইলা মার্মা ও নিহত নাইচাইউ মারমা দম্পতির দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। ২০০১ সালের এ হত্যাকাণ্ডের ঘটনার ১৫ বছর আগে বটতলী পাড়ার উচাইলা মারমার সঙ্গে নাইচাইউ মারমার বিয়ে হয়। কিন্তু পরবর্তীতে দাম্পত্যকলহের জেরে খুন হন নাইচাইউ মারমা। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং ২০১২ সালের ২৯ মার্চ আসামি জামিনে কারামুক্ত হন। কারামুক্তির পর ৩-৪ বার আদালতে হাজিরা দিলেও পরবর্তীতে আত্মগোপনে যায় আসামি। সাজা হওয়ার দিনও আসামি পলাতক ছিল।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বিষয়টি করে জানান, হত্যাকাণ্ডের দুই যুগ পর আসামির সাজা হলো। ২০১২ সালে আসামি জামিনে বের হলেও পরবর্তীতে ৩-৪ বার আদালতে হাজিরা দেওয়ার পর পলাতক আছে।

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়া ইমিগ্রেশনের ঘুষ নিয়ে সংবাদ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন