১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্ত্রীকে তালাকের পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গোপালগঞ্জের মুকসুদপুরে চরম নির্যাতন, পারিবারিক কলহ, পরকীয়াসহ নানা অভিযোগ তুলে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করেছে সাইফুল শেখ (৪০) নামে এক ব্যক্তি।

শনিবার (১৬ আগষ্ট) সকালে উপজেলার বাটিকামারী এলাকায় এঘটনা ঘটেছে। সাইফুল শেখ ওই এলাকার বাসিন্দা। এর আগে গতকাল শুক্রবার বিকালে স্ত্রীকে মুসলিম বিবাহ আইন অনুযায়ী তালাক দেন। পরে আজ সকালে ছেলে মিনহাজ ইসলাম (১০) কে নিয়ে দুধ দিয়ে গোসল করেন বাবা-ছেলে ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট মুচকুন্নি রোজিনা বেগমের সাথে ১২ বছর আগে বিয়ে হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকার সাইফুল শেখ সাথে। দীর্ঘদিন সংসার করলেও তাদের মধ্যে বনিবনা ছিল না। এছাড়াও প্রতিনিয়ত স্বামীকে নির্যাতন, পারিবারিক কলহ ও পরপুরুষের সঙ্গে পরকীয়ারও অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। স্বামীর উপর স্ত্রীর দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন স্বামী তাইফুল ইসলাম। পরে শুক্রবার বিকালে স্থানীয় কাজী অফিস থেকে স্ত্রী রোজীনা কে তালাক দেন। পরে আজ শনিবার সকালে ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করেন সাইফুল শেখ।

এবিষয়ে জানতে চাইলে সাইফুল শেখ বলেন, বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার বাব মায়ের সাথে খারাপ আচরণ করতো। আমার ছেলেকে নির্যাতন করতো। পরকীয়া থাকলে থাকতেোও পারে সে বিষয়ে কিছু বলবো না। দীর্ঘ ১২ বছর আমি অনেক নির্যাতন সহ্য করছি। আর না। তাই গতকাল আমি আমার ছেলের কথায় স্ত্রী কে তালাক দিয়েছি। আজকে সকালে দুধ দিয়ে গোসল করে আমার ১২ বছরের অভিশপ্ত জিবনের ইতি টেনে ধুয়ে মুছে ফেলছি।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : ফাওজুল কবীর খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন