বিজ্ঞাপন

ফারুকীর অসুস্থতার বিষয়ে বিকেলে বসবে বোর্ড মিটিং: তিশা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে।

দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

পোস্টে তিনি লিখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

গত শনিবার দিবাগত রাতে পোস্ট করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সুস্থতায় সবার দোয়া চান তিশা। তিনি লিখেন, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

এদিকে, রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন, সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারে অসুস্থ হয়ে যান উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন