বিজ্ঞাপন

‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেয়ার ঘটনা তদন্ত করবে দুদক

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে প্রকাশিত বইটি সম্পর্কে শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয়।

তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

দুদক জানিয়েছে, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিন সাউথইস্ট ব্যাংকের প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেলটা গ্রুপের চেয়ারম্যান একে এম ফারুক আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিক্রয় বিভাগের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন