খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল কিন্তু মানুষ খায় তা না গরু, ছাগলে খায়, হাঁস, মুরগী খায়, মাছে খায় চালের কিন্তু বহুবিধত ব্যবহার সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে জিনিসগুলি কিন্তু আসত না যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখেই আনছে। এখানে মার্কেটের চেয়ে নিশ্চয়ই কিছু না কিছু প্রফিট করতেছে তারজন্য তারা আনতেছে। সুতরাং এখানে চাহিদা রয়েছে গেছে।
যারা লাইসেন্স বিহীনভাবে খাদ্যশস্য মজুদ করে রাখবে অথবা লাইসেন্স এর শর্ত ভঙ্গ করবে কতদিন রাখতে পারবে কতটুকু পরিমান রাখতে পারবে এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকে যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তাদের ধরা হবে।
বুধবার সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় কমিশনার, ৮ জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও ৮ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন আলী ইমাম মজুমদার, উপদেষ্টা, খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়। এসময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
দেখুন: রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান
ইম/


