22.7 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে সম্পত্তি উদ্ধারে গেলে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নরসিংদীতে এক ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রচার ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। সদর উপজেলার মাধবদীতে কাঠালিয়া ইউনিয়নে নোয়াকান্দি গ্রামে বেদখলকৃত পৈতৃক সম্পত্তি উদ্ধারের চেষ্টা করলে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

এই অন্যায় হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। উল্টো সম্পত্তি উদ্ধারের চেষ্টা করলে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রচার ও চাঁদাবাজির অপবাদ দিচ্ছে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মো. সিরাজ, মো. নুরুল আমিন, মো. নুরুল ইসলাম ও মো. বেনু মিয়া প্রমুখ। এ সময় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩

দেখুন: জুলাই গণহ*ত্যা মামলায় প্রথম কারাগারে মিরপুরের সাবেক ডিসি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন