সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর শাখার নেতারা এই বিষয়টি স্পষ্ট করেছেন।
সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী করা নাজিম উদ্দীন সাহান ও মহানগর শাখার প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সাদাপাথর লুটের মূল অপরাধীদের আড়াল করতে আমাদের নাম যুক্ত করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।
তারা আরও দাবি করেন, শুধু সাদাপাথর নয়, সিলেটের পর্যটনকেন্দ্রের ক্ষতি ও লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, যুগ্ম সমন্বয়ক সালমান খুর্শেদ, জেলা সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মুফতি মাওলানা ছালিম আহমদ, মহানগর যুগ্ম সমন্বয়ক নুরুল হক, তারেক আহমদ বিলাস, এডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, যুগ্ম সমন্বয়ক নাঈম শেহজাদ, জেলা সদস্য মো নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, ফুয়াদ আহমদ, যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক মাহবুব রহমান তাসলিম, জেলা সদস্য সাবের চৌধুরী, গনতান্ত্রিক ছাত্র সংসদ সদস্য মো জামিল আহমদ, শ্রমিক উইংস কেন্দ্রীয় সংগঠক মাঈন উদ্দীন এবং লোকমান হোসেন।
এর আগে ২০ আগস্ট সিলেট মহানগর বিএনপি ও আজ সিলেট ঝেলা ও মহানগর জামায়াতে ইসলামী সাংবাদিক সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেন। এম আর টুনু তালুকদার সিলেট
পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩
দেখুন: ওয়াশিংটন থেকে সরাসরি: জেলেনস্কি-ট্রাম্পের বৈঠক |
ইম/


