বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আসন্ন মেহেরপুর জেলা দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি ও জেলার ৫টি ইউনিটসহ তৃণমূল পর্যায়ের কার্যক্রমের সার্বিক মূল্যায়ন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে মুজিবনগর পর্যটক মোটেল কমপ্লেক্সে এ বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, আনছার উল হক, খাইরুল বাশার, জাকির হোসেন, আবু সালেহ নাসিম, রোমানা আহম্মেদ, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

