ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার সকালে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা জৈনক লিটনের বাড়ির সামনে ময়মনসিংহ গামী একটি অজ্ঞাতনামা ট্রাক ও উল্টাপথে ভালুকা গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ দুইজন নিহত হয় ।
সংঘর্ষের খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন ৫৩)।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পড়ুন : ময়মনসিংহের সড়কগুলো যেন মৃত্যুফাঁদ, তারাকান্দায় একমাসে ৪০ মৃত্যু


