বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। এতে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কী এবং কেন” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক কমরেড রাশিমণি স্মৃতি স্তম্ভ মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

এতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বলেন, ছাত্র ইউনিয়ন দেশের শিক্ষার্থী সমাজের প্রগতিশীল সংগঠন, যার লক্ষ্য হলো গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠা করা। সংগঠনটি শুধু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে না, বরং একটি শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে।

আলোচনায় শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, পাঠচক্র, রাজনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা ছড়িয়ে দেয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোরশেদ আলম, সাবেক সভাপতি আল আমিন চৌধুরী, সাবেক সভাপতি রফিক মিয়, উপজেলা কমিটির সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ ইউনিয়ন ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও শোষণমুক্তির আন্দোলন-সংগ্রামকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন:নেত্রকোনার দুর্গাপুরে গানে গানে পরিবেশ বিষয়ে সচেতনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন