বিজ্ঞাপন

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌজাহান মিয়া (৫৫) এবং নূর মোহাম্মদ (২৮)। মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আহত আরও ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যান।

রোববার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনো তৃতীয় ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

পড়ুন: নেত্রকোনায় জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন