বিজ্ঞাপন

মেহেরপুর কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় খরিপ-২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালিব আলী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গাংনী উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের মাশকলাই চাষে উৎসাহিত করবে। একইসঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবে এবং এলাকার কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৪

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন