দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার বিক্রির সময় বিরামপুর থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩) এবং চারজন সহযোগী। অন্যরা হলেন আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), শাখাওয়াত হোসেন (৫২), কামরুল (৪১) ও মাসুদ রানা শুভ (৩২)।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় , গত শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে প্রাইভেট কারটি ছিনতাই হয়। এর পর সোমবার কলেজ বাজার এলাকায় গাড়িটি ৯ লাখ টাকায় বিক্রির চেষ্টা চলছিল। বগুড়ার কার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন সতর্কতার সঙ্গে বিআরটিএ যাচাই ও মালিকের সঙ্গে যোগাযোগ করলে ছিনতাই ধরা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ ছিনতাইকারীকে আটক করে এবং গাড়িটি থানার হেফাজতে নেয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের জন্য তদন্ত চলছে।
পড়ুন: কুকুর কামড়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম
দেখুন: চা চাষ বদলে দিয়েছে উত্তর জনপদের অর্থনীতি |
ইম/


