১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : ডা. লিটন

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকাল অঙ্গ সংগঠনের উদ্যোগে (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকেলে দরিরামপুর সিএমবি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

ডা. লিটন তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

তখন থেকেই একটি নতুন স্বনির্ভর বাংলাদেশের সূচনা ঘটে। দীর্ঘদিন ধরে বিএনপি দেশের সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সুন্দর, কল্যাণমুখী, এবং শক্তিশালী একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাঁর নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।

আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম, নির্যাতন মেনে নেওয়া হবে না। এছাড়া, তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান।

আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আ.লীগকে সু সংগঠিত করার অভিযোগে কলেজ অধ্যক্ষ মিনার গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন