বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মজিদ বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে। তিন সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ইন্জিঃ এম এ মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গাছ মানুষের সবচাইতে বড় বন্ধু। পৃথিবীতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।” তিনি সকলকে বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
ইন্জিঃ মজিদ তার বক্তব্যে আরও বলেন, “আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রদানের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”এ সময় উপস্থিত ছিলেন স্থানীয়মাদ্রাসার প্রিন্সিপাল মো. আতিকুল রহমান সিদ্দিকী ও বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পড়ুন : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে দিনব্যাপী কর্মশালা


