সাম্প্রতিক সময়ে রংপুরের গোমস্তাপাড়ার জহুরুল ইসলাম নামক রিক্সা চালকের বাসার সামন থেকে চুরি হওয়া অটো রিক্সা অভিযোগের প্রেক্ষিতে রংপুর কোতোয়ালি থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় উক্ত এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাকিবুল ইসলাম ও মজনু নামের দুজন চোরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের দেয়া তথ্য মতে, চোরাকারবারের সাথে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে চুরি হওয়া অটো রিক্সার বিষয়ে তথ্য জানতে গিয়ে পুলিশ জানতে পারে চুরি হওয়া অটো রিক্সাটি রংপুরের গংগাচড়া উপজেলার আমিন নামের এক ব্যক্তি নিকট বিক্রয় করা হয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে এস আই মজিবর রহমান ও এএসআই সহ একটি টিম গঙ্গাচড়ায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় গঙ্গাচড়া থানার পুলিশের সহযোগিতায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এবং বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান থেকে চুরি হওয়া অটো রিক্সারটির বিভিন্ন অংশ সহ দুটি ব্যাটারি এবং আরো একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা চোরাই মালামালের ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশের মাধ্যমে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে তৎপর থাকবেন বলে জানিয়েছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর।
পড়ুন : রংপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ


