32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইমরান হোসেন মানিক রূপসা উপজেলার বাগমারা গ্রামের মোঃ বেলায়েত হোসেনের ছেলে।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তাঁর নিথর দেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পড়ুন: ৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি : ব্যারিষ্টার কামাল

দেখুন: যু/দ্ধবিরতির পরও হা/ম/লা/য় উত্তপ্ত ইরান-ইসরায়েল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন