১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে আমেরিকা প্রবাসী গৃহবধূ গনধর্ষণ মামলার তিন আসামীকে দুই মাস পরে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসী গৃহবধূ গণধর্ষণ ও বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার তিনজন অন্যতম আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ। গ্রেফতার কৃতরা হচ্ছে কাওসার, আশীষ গাইন ও রিপন, এ সময় লুণ্ঠিত মোবাইল ফোনসেটটিও উদ্ধার করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান, চলতি বছরের গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে তরিকুল ইসলামের বাড়িতে এ ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। ডাকাতদলের স্বীকোরক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন রাতে ৬/৭ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে একটি পরিত্যাক্ত বিল্ডিংএ অবস্থান নেন। রাত দেড়টার দিকে ডাকাতদলের কয়েকজন সেলাই রেঞ্জ, শাবল স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়ির বেলকনির গ্রীল কেটে ভিতরের দরজা খুলে দিলে বাকীরা বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতদল প্রথমে তরিকুল ইসলামের মা, বোনকে বেঁধে ফেললে রুমে থাকা বোনের বাচ্চাদের চিৎকারে তরিকুল তার রুম থেকে বের হয়ে আসলে তাকেও বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল লুট করে। পরে গ্রেফতারকৃত কাওসার ও রিপনকে বাড়ির সামনে দুই রুমের সামনে পাহারায় রেখে গ্রেফতার কৃত আশিষ গাইনসহ অন্য ডাকাতরা তরিকুলের বাংলাভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে রাতেই ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে অংশ নেন। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের হলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার কৃত কাওসারকে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ তার তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকার দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে রিপনকে গ্রেফতার করে এবং ডাকাতি করে নিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।গতকাল ৪ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে বিকেলে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে ব্যাংকের এটিএম বুথে দস্যুতা ও একাধিক চুরি মামলা, গ্রেফতার ১ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন