22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে বাস চাপায় বৃদ্ধ নিহত সিএনজি চালক আহত

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় বৃদ্ধ নিহত হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামকস্থানে আকিজ বশির ফ্যাক্টরির সামনে ময়মনসিংহগামী রেজিস্ট্রেশন বিহীন সিএনজি এবং নেত্রকোনাগামী ভাটি বাংলা বাস (ঢাকা মেট্রো ব ১২ -০৬৭০) পেছন থেকে এসে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক জনি মিয়া (৩০) ও সিএনজি যাত্রী আশরাফুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়। পরে দুজনকেই ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সিএনজি চালক জনি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জনি মিয়া ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। অপর দিকে নিহত আশরাফুল ইসলাম ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, বাস ও সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। বাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ

দেখুন: এবারও দেশ সেরা ময়মনসিংহের কালোমানিক, দাম ৪০ লাখ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন