বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুর বিএনপি‘র দুই নেতা বহিষ্কার

নেত্রকানার দুর্গাপুর উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক এবং ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ সপ্টম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি‘র মাধ্যম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান এবং উপজেলা বিএনপি‘র সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযাগ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারনে, ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান (বুরুজ) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি মো. উজ্জল সরকারকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোন প্রকার দায়-দায়িত্ব দল নিবে না মর্মে দলের অন্যান্য নেতাকর্মীদের, বহিষ্কৃত নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কোন প্রকার যোগাযাগ না রাখার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়।

পড়ুন: কু‌ষ্টিয়ায় আধিপত‌্য নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ২

দেখুন: মহিষের কাঁচা দুধের দই আমেরিকান স্ট্যান্ডার্ড |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন