মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্যরেখার কাছে ওই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে সীমান্ত এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
পড়ুন: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের জামিন
দেখুন:লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে সড়ক দু/র্ঘ/ট/না/য় নিভে গেল একই পরিবারের
ইম/


